লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি: “দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার। প্রতিযোগিতাটি বাস্তবায়ন করে লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম. তমিজ উদ্দিন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ও অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি তানফিজুর রহমান।

বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আসিফ ইসতিয়াক।

প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।” এতে লামা উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য অনুদান প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং সরই উচ্চ বিদ্যালয়।

বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *