পতেঙ্গা  উওর খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদ, এর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ  ও কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত

পতেঙ্গা উওর খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদ, এর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পতেঙ্গা উওর খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদ, এর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোঃ হাছান কাজী সিনিয়র স্টাফ রিপোর্টার। উত্তর পতেঙ্গা এর উদ্যেগে  মাদকবিরোধী সমাবেশ ও কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ই জুন বৃহস্পতিবার চট্টগ্রাম পতেঙ্গায় অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি জনাব মোঃ শামসুল আলম আত্তারী,সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আলফাজ, এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ জয়নাল আবেদীন,উপদেষ্টা মোঃ নুরুদ্দীন বাল্লা,  উপদেষ্টা মোঃ আব্বাস, উপদেষ্টা মোঃ আব্দুল হালিম,উপদেষ্টা মোঃ রবিন, সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ কাজী বেলাল, সহসভাপতি জনাব মোঃ তাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নয়ন, সমাজ কল্যান সম্পাদক মোঃ সামির, অর্থ সম্পাদক মোঃ তানভির, সাধারণ সম্পাদক মোঃ সায়েম, ও সকল সদস্য বৃন্দ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সালাউদ্দিন, বিএনপি নেতা মোঃ নুরুদ্দীন, মোঃ ফোরকান, মোঃশফি, মোঃ নাসের সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ।

 ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  মোঃ সালাউদ্দিন বলেন, সমাজে তরুণরা মাদক, জুয়া থেকে বিরত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে।চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে বুকে ধারণ করে, চট্টগ্রাম পতেঙ্গা, খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদ সংগঠন ও এলাকাবাসী  মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। এতে ব্যাপক সাড়া পায়, অনেক মাদক জুয়া কারবারি ধরা পড়ে,, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতে করে আস্তে আস্তে মাদক জুয়া থেকে তরুণরা দূরে থাকার চেষ্টা করছেন, ভবিষ্যতে কোন ধরনের মাদক সেবনকারী, ব্যবসায়ী  জুয়া কারবারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন,এছাড়াও তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরকে ধন্যবাদ জানান, কারণ জুয়া, মাদক সেবন কারী ও ব্যবসায়ীদেরকে ছাড় দিচ্ছে না বিএনপি সরকার, সন্ত্রাস, চাঁদাবাজ,সমাজে বিভিন্ন অপকর্মে জড়িয়ে থাকা কাউকে ছাড় দিচ্ছে না  বিএনপি সরকার। 

হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে খেজুরতলা যুব সমাজ ঐক্য পরিষদ সংগঠন এর কার্যক্রম।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *