লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আজ ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিট থেকে
লামা উপজেলার রাইম্যাখোলা ও ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটা এবং লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ABC-4, MBI, BBC এবং DBM নামের চারটি ইটভাটাকে পরিবেশ ও খনিজ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে মোট ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব জাবেদ মাহমুদ তার ফোর্সসহ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন—
“লাইসেন্স ছাড়া ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের বক্তব্য
ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন—
“আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সবসময় প্রশাসনকে সহযোগিতা করছে এবং করবে। জনস্বার্থে এ ধরনের অভিযানে পুলিশের উপস্থিতি ভবিষ্যতেও থাকবে।”
ইটভাটা মালিকদের
একাধিকবার মোবাইল ফোনে কল করলেও যোগাযোগ করতে পারেনি

স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—
“পাহাড় কাটা বন্ধ হলে প্রকৃতি বাঁচবে, দুর্ঘটনাও কমবে। আমরা এ ধরনের অভিযান নিয়মিত দেখতে চাই।”
শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *