রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে কোরবানির ঈদ উপলক্ষে মাংস বিতরণ।

রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে কোরবানির ঈদ উপলক্ষে মাংস বিতরণ।

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সকল জেলায় রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় বান্দরবানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা সদরের দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে গরুর মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

রবিবার (৮ই জুন) দুপুরে জেলার পৌরসভার, কেজিস্কুল এলাকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের এই উদ্যোগে পৌরসভার ৮০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দেড় কেজি করে গরুর মাংসের প্যাকেট ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হয়।

 

রেডক্রিসেন্ট সোসাইটি’রএই উদ্যোগে খুশি স্থানীয়রা,এবং সুবিধাভোগীরা, স্থানীয়রা জানান ঈদুল আযহা উপলক্ষে সবাই কোরবানি দিতে পারে না, এই উদ্যোগের মাধ্যমে অসহায় দুস্থদের সাথে একটু হলেও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ হয়েছে।

 

মাংস নিতে আশা একজন সুবিধাভোগী জানান, এলাকার দুস্থদের জন্য রেডক্রিসেন্ট সোসাইটি কোরবানির মাংস বিতরণের এই উদ্যোগে আমরা খুশি, তাদের কে ঈদের শুভেচ্ছা জানাই,ঈদ মোবারক।

এ ধরনের উদ্যোগের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

 

এই উদ্যোগের বিষয়ে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ বলেন পার্বত্য বান্দরবান জেলায় আগামীতে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে উপজেলা গুলোতে এ ধরনের মানবিক কার্যক্রম চালু করবে এবং যেকোন দুর্যোগপূর্ণ সময়ে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের অবদান রাখবে।

 

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ, সাবেক যুব প্রধান মোমেন চৌধুরী, ইউসি মেম্বার উম্মে কুলসুম সুলতানা লিনা,কর্মকর্তা নাসরিন আক্তার’সহ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের,সদস্য ও ভলান্টিয়ার বৃন্দ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *