বস্তুনিষ্ঠ সংবাদ আশা করছি ,মোঃ সোহেল রানা।

বস্তুনিষ্ঠ সংবাদ আশা করছি ,মোঃ সোহেল রানা।

বস্তুনিষ্ঠ সংবাদ আশা করছি ,মোঃ সোহেল রানা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২:৩০ মিনিটের সময় সকালের খোঁজখবর পত্রিকার আয়োজনে দামুড়হুদা আবাসিক হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুনার রসিদ পান্না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোজাম্মেল শিশির, আরিফুল ইসলাম মিলন, রকিবুল হাসান তোতা সহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ও বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক দৈনিক সকালের খোঁজখবর পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা বলেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনাদের সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি। কোন ভুল ভাল সংবাদ পরিবেশন করবেন না। দৈনিক সকালের খোঁজখবর পত্রিকায় এক সময় আমি আপনাদের মতো প্রতিনিধি হিসেবে কাজ করেছি। আজ আমি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনাদের সবার আন্তরিকতা থাকলে সকালের খোঁজখবর পত্রিকা এক সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *