হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার।
মোঃ হাছান কাজী।
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার হতে অদ্য ২৬/০৬/২০২৪ খ্রি: সকাল ০৮.৩৫ ঘটিকায় ২০কেজি গাঁজা উদ্ধারকরতঃ আসামী ১) মো: মোজাফফর মিয়া(৩৩), পিতা- মো: আলফু মিয়া, সাং-কড়রা কড্ডা, ২) আল আমিন(২৪), পিতা- মৃত সমুজ আলী, ৩) কামরুল মিয়া(২৪), পিতা- আবুল কাশেম, উভয় সাং রাজেন্দ্রপুর, সর্বথানা- মাধবপুর, ৪) ওয়াছকুরুনী(২৫), পিতা- মৃত ইন্তাজ আলী, সাং- বকসীগঞ্জ নৈমিয়া বাজার, থানা- বকসীগঞ্জ, জেলা- জামালপুর বর্তমান স্ত্রী- সায়েরা বেগম, পিতা- কুদ্দুস মিয়ার বাড়ী সাং- শাহপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জদের গ্রেফতার করা হয়।

এছাড়াও মাধবপুর থানাধীন মনতলা ফাঁড়ির সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাধবপুর থানার ০৩ নং বহরা ইউনিয়নের গংগানগর হতে অদ্য ২৬/০৬/২০২৪ খ্রি: ১০.৪৫ ঘটিকায় ১) মোছা: শারমিন আক্তার রুনা বেগম(২৫), স্বামী- মো: রুবেল মিয়া,লিটন, পিতা- মো: হোসেন মিয়া, মাতা- জাহেরা বেগম, ২) মোছা: জেসমিন বেগম(৪০), স্বামী- মো: জাহাঙ্গীর মিয়া, পিতা- মোশাররফ মিয়া, মাতা- মৃত সকিনা বেগম, ৩) মোছা: সাজেদা বেগম(৬২), স্বামী- মৃত আবু কালাম, পিতা- মৃত রাব্বি মিয়া, মাতা- সনিয়া বেগম, সর্ব সাং- দূর্গাপুর, থানা আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদের আটক করা হয়। উপস্থিত স্বাক্ষী মোছা: সখিনা বেগমের মাধ্যমে সালিনতা বজায় রেখে আটককৃত
আসামীদের তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *