বন্দরটিলায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

বন্দরটিলায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

 

বন্দরটিলায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
———————-+———————–
ডেস্ক নিউজ:৬ জানুয়ারি

নগরীর বন্দর -ইপিজেড থানাধীন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,চিকিৎসা প্রবাহ-২৪ প্রকাশনা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ০৫ জানুয়ারি ২০২৫ইং , রোববার দুপুরে হাসপাতাল গেট শেভরন ক্লিনিক মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি হাজী ডা: মারুফ রহমান মানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক,বি টি আইটি আই ডি’র বিভাগীয় প্রধান প্রফেসর অধ্যাপক ডাঃ মোঃ মামুনুর রশিদ (মামুন), বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ(পল্লীচিকিৎসক)এসোসিয়েশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, বন্দর -ইপিজেড পতেঙ্গা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি খান মোহাম্মদ সাইফুল, পতেঙ্গা হালিশহর ইলিকট্রনিক্স সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন,সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডা: এস এম এমরান সা:সম্পাদক ডা: আহসান হাবিব।
এছাড়া আলোচনায় অংশ নেন প্রাচিকসের সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা , ডাঃ মোঃ ইউসুফ, সাবেক সাঃসম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক। শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন চিকিৎসা প্রবাহ-২৪ এর সম্পাদক শ্রী অমর দে।
অনুষ্ঠানে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সদস্যদের সন্তান ও কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা এবং ম্যাগাজিন উপহার দেওয়া হয়।
সভায় অতিথিরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *