
ধুনটে মসজিদ নিয়ে দুপক্ষের পারিবারিক কলহের জেরে ইমাম,মোয়জ্জিন,আহভ প্রাণনাশের হুমকির মুখে পড়েছে মুসল্লিরা থানায় জিডি
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে,খাঁন বাহাদুর সালেহা মাদ্রাসা ও মসজিদ নিয়ে দুপক্ষের পারিবারিক কলহের জেরে ইমাম,মোয়জ্জিন,আহভ প্রাণনাশের হুমকির মুখে পড়েছে মুসল্লিরা থানায় জিডি হয়েছে বার বার এখনো ঘটছে এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা । যা ঘটেছে বহুকাল পূর্বে যখন ছিল অসভ্ সমাজ ব্যবস্থাপনয় জাহেলিয়াতের যুগের মত ঘটনার সুত্রপাত। সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বহরিগাছা খাঁন বাহাদুর সালেহা মাদ্রাসা ও মসজিদ এর ইমাম মোঃ আব্দুল মান্নান গত ০৪/০১/২০২৫ইং রোজ শনিবার ৩.৪৫ ঘটিকার সময় আসর নামাজ আদায় মুহূর্তে অত্র এলাকার মোঃ রেজানুর ইসলাম খাঁন ( ঠান্ডু)( ৫৫) এর নেতৃত্বে তাহার ভাই, ভাতিজাদ্বয় একত্র হয়ে একদল লাঠিয়াল বাহিনী অতর্কিত ভাবে মসজিদে হামলা চালিয়ে মসজিদ ভাংচুর ও ইমাম, মোয়াজ্জিন,ও মুসল্লিদের মারধরসহ ধাওয়া করে সকলকে প্রাণনাশের হুমকি প্রদান করেন । সেই সাথে মসজিদে আজান দিতে না নিষেধ করেন উক্ত গ্রামের ১/মোঃ ইমরুল কায়েস খাঁন,(আনোয়ারুল )২/ মোঃ ইমরান কায়েস খাঁন,( এনামুল) উভয়ের পিতা হাসান সরোওয়ার্দি ৩/ মোঃ আমজাদ শেখ পিতা মৃত ময়েজ শেখ এরা নামাজ আদায়ের সময় জুতা পায়ে মসজিদে ঢুকে এই হেন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইমাম মোঃ আব্দুল মান্নান আহভ ও লাঞ্চিত হয় ও মুসল্লিগণ প্রাণনাশের ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমাম সাহেব দুচোখের পানি ফেলিয়া বলেন,আমি দীর্ঘদিন ধরে মসজিদ ও মাদ্রাসায় ইমামতি করে আসছি । ঐদিন নামাজ আদায়কালে আমাকে এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি, লাথি ,ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ,টেনে হেঁচড়ে মসজিদ থেকে বের করে দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।
ইতিপূর্বে একাধিকবার এধরনের ঘটনা ঘটিয়েছে, আমার নিকট থেকে জোর পূর্বক চাবি কেরে নিয়ে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। যাহা পূর্বে ১৭/০৪/২৩ ইং তারিখে জিডি নং ৩৯০ ও ০৪/০৫/২৩ ইং তারিখে জিডি নং ২৪৮ , ধুনট থানা বগুড়া।
এঘটনায় এলাকার মোঃ আব্দুস সালাম পিতা অজ্ঞত এক মুসল্লিকে অবরুদ্ধ করে রাখায় তাহাকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন বলে জানা যায়। এলাকা সুত্রে আরোও গত ১৪ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে মাগরিব এর নামাজ আদায়রত অবস্থায় বিশ্ব হরিগাছা গ্রামের অনেক মুসল্লিদেরকে অবরুদ্ধ করা হলে সহকারী ভূমি অফিসার সহ ধুনট থানা পুলিশ ও স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী গিয়ে উক্ত মুসল্লিদের অবরুদ্ধ হতে মুক্ত করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে থাকেন। উপরে উল্লেখিত বার বার ঘটনাগুলো খুবই মর্মাহত ও আতঙ্কিত , জননিরাপত্তাহীনতা গ্রস্থ হওয়ায় অত্র বিশ্বহরিগাছা খাঁন বাহাদুর সালেহা মাদ্রাসা ও cমসজিদের মুসল্লিগণ সহ এলাকাবাসীর শাস্তির লক্ষ্যে প্রসাশনের নজরে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অত্র এলাকাবাসী জোরালো দাবি জানান।
![]()


