আকিজ ফুড এন্ড বেভারেজের প্রতি মাওলানা আবদুল হালীম হেলালীর খোলা চিঠি

আকিজ ফুড এন্ড বেভারেজের প্রতি মাওলানা আবদুল হালীম হেলালীর খোলা চিঠি

আকিজ ফুড এন্ড বেভারেজের প্রতি মাওলানা আবদুল হালীম হেলালীর খোলা চিঠি।

আনোয়ার হোসেন রকি, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি।

প্রিয় আকিজ কর্তৃপক্ষ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।  আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ।  ভালো থাকার প্রত্যাশা রইলো সব সময়ের জন্য ।

আমরা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের  দক্ষিণ সোনাইছড়ির ফুলতলা এলাকার বাসিন্দা ।  আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের এলাকায় (ফুলতলার পশ্চিম অংশে) আকিজ ফুড এন্ড বেভারেজ লি: এর স্থাপনা গড়ে উঠেছে এবং তার ভবন নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ চলমান আছে ।  কিন্তু দু:খজনক হলেও সত্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠার প্রাক্কালে আমাদের এলাকার প্রধান সড়কের পানি নিষ্কাশন পথটি বন্ধ হয়ে যায় ।  যার দরুন বৃষ্টির পানি জমে ফুলতলা এলাকার রাস্তা ঘাটসহ বেশ কিছু ঘর পানিবন্দি ।  ফলে এলাকায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে, মানুষের চলাচলসহ দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে ।  এ বিষয়ে আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি ।  আপনাদের সহযোগীতায় যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটি পূনরায় করা যায় অথবা বিকল্প কোন উপায় বের করা যায় তাহলে এলাকার মানুষের এ ভোগান্তি দূর হতো ।  জনমনে আপনাদের জন্য সৃষ্টি হতো দোয়া,ভালবাসা ও সহযোগীতা ।  আমরা এলাকাবাসী আপনাদের পাশে আছি ।  আপনাদের স্থাপনা নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ এগিয়ে যাক, আমরা তা মনে প্রাণে চাই ।  পাশাপাশি আপনারাও এলাকাবাসীর এ ভোগান্তি লাঘবে এগিয়ে আসবেন এমনটাই আশা করছি ।

পরিশেষে, বর্ণিত বিষয়ে সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি । 

ফুলতলা এলাকাবাসীর পক্ষে-
মাওলানা আবদুল হালীম হেলালী
খতিব, বায়তুল আমান জামে মসজিদ।
দক্ষিণ সোনাইছড়ি, ফুলতলা, সীতাকুন্ড, চট্টগ্রাম ।

উল্লেখ্য, বর্ণিত বিষয়টি ইতিমধ্যে info@akijgroup.com ইমেইলেও প্রেরণ করা হয়েছে ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *