আকিজ ফুড এন্ড বেভারেজের প্রতি মাওলানা আবদুল হালীম হেলালীর খোলা চিঠি।
আনোয়ার হোসেন রকি, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি।
প্রিয় আকিজ কর্তৃপক্ষ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । ভালো থাকার প্রত্যাশা রইলো সব সময়ের জন্য ।
আমরা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ফুলতলা এলাকার বাসিন্দা । আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের এলাকায় (ফুলতলার পশ্চিম অংশে) আকিজ ফুড এন্ড বেভারেজ লি: এর স্থাপনা গড়ে উঠেছে এবং তার ভবন নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ চলমান আছে । কিন্তু দু:খজনক হলেও সত্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠার প্রাক্কালে আমাদের এলাকার প্রধান সড়কের পানি নিষ্কাশন পথটি বন্ধ হয়ে যায় । যার দরুন বৃষ্টির পানি জমে ফুলতলা এলাকার রাস্তা ঘাটসহ বেশ কিছু ঘর পানিবন্দি । ফলে এলাকায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে, মানুষের চলাচলসহ দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে । এ বিষয়ে আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি । আপনাদের সহযোগীতায় যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটি পূনরায় করা যায় অথবা বিকল্প কোন উপায় বের করা যায় তাহলে এলাকার মানুষের এ ভোগান্তি দূর হতো । জনমনে আপনাদের জন্য সৃষ্টি হতো দোয়া,ভালবাসা ও সহযোগীতা । আমরা এলাকাবাসী আপনাদের পাশে আছি । আপনাদের স্থাপনা নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ এগিয়ে যাক, আমরা তা মনে প্রাণে চাই । পাশাপাশি আপনারাও এলাকাবাসীর এ ভোগান্তি লাঘবে এগিয়ে আসবেন এমনটাই আশা করছি ।
পরিশেষে, বর্ণিত বিষয়ে সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি ।
ফুলতলা এলাকাবাসীর পক্ষে-
মাওলানা আবদুল হালীম হেলালী
খতিব, বায়তুল আমান জামে মসজিদ।
দক্ষিণ সোনাইছড়ি, ফুলতলা, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
উল্লেখ্য, বর্ণিত বিষয়টি ইতিমধ্যে info@akijgroup.com ইমেইলেও প্রেরণ করা হয়েছে ।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।