লামা ফাঁসিয়াখালীতে স্কুলে ইয়াবা সেবনের দায়ে দপ্তরীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ ফরিদুল আলম বাবলু

স্টাফ রিপোর্টার

বান্দরবান জেলা লামা উপজেলা ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জুন ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সূত্রে জানা যায়, লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে ৬নং ওয়ার্ডে অবস্থিত ফাঁসিয়াখালী ১নং রিঁপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আল মামুন এর বিরুদ্ধে বিগত ১যুগ ধরে এক ডজন এর বেশি অভিযোগ উঠে। কিন্তু বিধিবাম, প্রতিবারও অদৃশ্য ক্ষমতা বলে আইনের হাত থেকে বেঁচে যায় সে। তার বিরুদ্ধে বিগত সময়ে মিড ডে মিলের চাল,ডাল,তেল, পেঁয়াজ, রসুন, ফ্যান,বিদ্যালয়ের আসবাবপত্র চুরি ও মাদক কেনাবেচা, মাদক সেবন, শিক্ষার্থীদের দিয়ে ইয়াবা বহন, বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ব্যবহার করে,অবৈধ ভিডিও কল এর মাধ্যমে বিভিন্ন মেয়ের সঙ্গে অশ্লীল কথাবার্তা সহ বিভিন্ন অভিযোগ উড়লেও রেহাই পায় সে। যার ফলস্বরূপ, লামা সাবেক উপজেলা চেয়ারম্যান, লামা থানা ও লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মুচলেকা দিয়ে ছাড়া পাই সে। যার প্রত্যেকটি বিষয় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা জানলেও কী কারণে তারা কোন প্রদক্ষেপ নিতে পারে নাই।যার দ্বায় সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়, মহোদয়রা ও এড়াতে পারে না বলে জানায় স্হানীয় জনতা। অনেকে তার এহেন কর্মকাণ্ডের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেও দায়ী করেন।

কথায় আছে,চোরের দশদিন, গিরেছের একদিন। আর শেষ রক্ষা হলো না দপ্তরী আব্দুল আল মামুনের।

৭ ই জুন দিবাগত রাত সাড়ে বারোটার সময় স্হানীয় জনতা বিশেষসূত্রে খবর পায় যে, ৫/৬ জন লোক ফাঁসিয়াখালী ১নং রিঁপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়াবা কেনা-বেচা ও সেবন করছে।স্হানীয় জনতা তাদের চারদিকে ঘিরে রাখে। স্হানীয়রা অত্র স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী কে বিষয়টি অবগত করলে, প্রধান শিক্ষক জাফর আলী জানান,তাদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য। পরে তিনি (প্রধান শিক্ষক) স্হানীয় এম ইউপি সদস্য মো হেলাল উদ্দিন কে বিষয়টি জানালে,তিনি সহ স্হানীয় জনতা স্কুলের প্রবেশ করে দপ্তরী আব্দুল আল মামুন (৩২) পিতা মৃত আব্দুল মন্নান, মোঃ আরফাত (১৮) পিতা শাহাবুদ্দিন উভয় সাং হায়দারনাশী, ৬নং ওয়ার্ড,৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন, লামা,বান্দরবান , মোহাম্মদ ফারুক (১৮) পিতা : বশির আহমেদ সাং মৌলভীকাটা, ৩নং ওয়ার্ড, ডুলাহাজারা এম ইউপি, চকরিয়া, কক্সবাজার কে আটক করে। এসময় ফাহিম { (১৮) পিতা : বদরুজ্জোদা সাং মৌলভীকাটা, ৩নং ওয়ার্ড,ডুলাহাজারা এম ইউপি, চকরিয়া, কক্সবাজার } ছাদের উপর দিয়ে পালিয়ে যায়। স্হানীয়রা লামা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে তিনটি ইয়াবা, ১টি ধারালো ছুরি, ১টি দা, ১ টি রেদ, ১ টি চাইনিজ কোদালসহ ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করেন।

পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্হানীয়রা স্কুলে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেন।

পরে আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা শেষে মোঃ মঈন উদ্দিন আটককৃতদের মধ্যে দপ্তরী আব্দুল আল মামুন কে ১০ দিন, অপর দুইজন আরাফাত ও ফারুখ কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জনশৃংখলা বজায় রাখা এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লামা উপজেলা নির্বাহী অফিসার।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *