বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ স্নান অনুষ্ঠিত। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা।

 

গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯বছর বয়সে গৃহ ত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহনের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন, আর তাই বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়।

 

এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছে।

 

শুভ বুদ্ধ পূর্ণিমা রবিবার (১১ মে) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এসে বোধিবৃক্ষতলে সমবেত হয় পূজারীরা। সেখানে পঞ্চশীল গ্রহনের পর নর-নারী, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসীকারা চন্দন জল ঢেলে ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে পূজা করেন।

 

পরে বিহারে বুদ্ধ পূজা, সিবলী পূজা, বুদ্ধ মূর্তিদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বিকালে বিহার প্রাঙ্গনে বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়। এসময় শীল ও ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির ও আবাসিক ভিক্ষু পরমান্দ ভিক্ষু।

 

এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি সুজিত কুমার বড়ুয়া, সহ-সভাপতি মদন কুমার বড়ুয়া, সহ-সভাপতি করুনা বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন বড়ুয়া, ভান্ডার রক্ষক সম্পাদক নিপু বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক রাজিব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটনসহ বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী এবং দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন।

 

প্রতি বছর বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা পালন করে আসছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *