সিএমপির ডিবি পশ্চিম বিভাগের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৩ জন আসামী গ্রেফতার।

সিএমপির ডিবি পশ্চিম বিভাগের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৩ জন আসামী গ্রেফতার।

সিএমপির ডিবি পশ্চিম বিভাগের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৩ জন আসামী গ্রেফতার
মামুনুর রশীদ, চট্টগ্রাম।
মহানগর ডিবি (পশ্চিম) বিভাগ এর ৪২নং টিম ১০/০৩/২০২৬ ইং তারিখ চট্টগ্রাম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের পাশে রেলওয়ে কলোনীর অফিসের পেছনে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে আসামী ০১। মারুফ হোসেন তুষার (২১), পিতা- মোঃ ফারুক, মাতা- নুরজাহান ফারুক, সাং- এনায়েত বাজার, বিআরটিসি, থানা- কোতয়ালী, জেলা- চট্টগ্রাম; ২। মোঃ বাবু (২৭), পিতা- মৃত আলী হাসান, মাতা- মৃত নাজমা বেগম, সাং- আবদী সওদাগর বাড়ী, হোলা পুকুর পাড়, বুথ নং ০৩, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম; এবং ৩। মেহেদী হাসান প্রঃ হাসান (২২), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- বানু বেগম, সাং- লালখান বাজার, মতিঝর্ণা, মসজিদ গলি, থানা- খুলশী, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে একটি পুরাতন ধামা দা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং- ২২, তাং- ১০/০৩/২০২৬ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজুু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি, চট্টগ্রাম জেলা ও সিএমপি’র বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও অন্যান্য মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *