
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে আগামীকাল টাইগার পাসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে মানববন্ধন
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার নিরাপত্তা আইনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছে ‘ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।
আগামীকাল ২৫শে জুলাই ২০২৬, শনিবার বিকাল ৩টা ঘটিকায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার টাইগার পাস মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত মানববন্ধনে চট্টগ্রামের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা দায়ের ও গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী তীব্র সাংবাদিক আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।চট্টগ্রামের সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনকে আগামীকালের এই মানববন্ধনে অংশ নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বার্তা প্রেরক: মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম। মোবাইল নাম্বার ০১৮১৯৯৯৮৫৯৪
![]()


