সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন

সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন

সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শুক্রবার (৯ই আগস্ট) সকালে। প্রথম বৈঠকেই উপদেষ্টাদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে উপদেষ্টাদের দপ্তর বন্টনের বিস্তারিত।

প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস মোট ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এ গুলো হলো: ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩.সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ  অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আইন শিক্ষক ড. আসিফ নজরুল দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের।

এছাড়া আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰণালয়, মোঃ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ড. আ. ফ. ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ও নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *