লোহাগাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

লোহাগাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

লোহাগাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মোঃআলমগীর হোসেন রানা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন লোহাগাড়া জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) বিকাল ৬ টার দিকে লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামী এই কর্মসূচির আয়োজন করে। উপজেলার মাশাবি রেষ্টুরেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বটতলী মোটর স্টেশনের বেষ্ট চৌধুরী প্লাজায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুরুল হোসাইন লোহাগাড়া জামায়াত সেক্রেটারী আ,ন,ম নোমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি হয়।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *