
লায়লা কানিজ লাকী কর্তৃক সাংবাদিকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিএমইউজে’র মানববন্ধন। মানহানির মামলা করার ঘোষনা।
নিজস্ব প্রতিবেদক :
ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি কর্তৃক সাংবাদিকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিইএমইউজে)।
বুধবার (৩জুলাই) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদানকারি লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে বিএমইউজে কর্তৃক ‘মানহানী মামলা’ করার ঘোষনা দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিএমইউজে নেতৃবৃন্দ বলেন, নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী সাংবাদিকদের টাকা দেয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতার মহান পেশার প্রতি অসন্মান এবং সাংবাদিকদের চরিত্রে কলঙ্ক লেপন করেছেন।
সাংবাদিকদের সম্মানহানীর এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের দাবী করে মানহানির মামলা দায়ের করা করা হবে।
বক্তারা আরও বলেন, মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় ২৮ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট। অবৈধ অর্থে উপার্জিত এসব সম্পদ ছাড়াও লাকীর রয়েছে নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত আরও অনেক সম্পদ। যা দুদক তদন্ত করে উদঘাটনের উদ্যোগ নিয়েছে।সাংবাদিক নেতৃবৃন্দ এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী সন্তানের নামে অবৈধ ভাবে অর্জিত এসব সম্পদ দ্রুত জব্দ করার আহবান জানান।
কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী সন্তানের মত দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন সেদিকে আইনি দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহবান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি, বিএমইউজে নেতা শিমুল খান, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খাইরুল আলম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
![]()


