
লায়ন সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
লিয়াকত হোসেন বাবুল
স্টাফ রিপোর্টর
বকশীগঞ্জ(জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী কমিটিতে দৈনিক কালেরকন্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আবদুল লতিফ লায়নকে সভাপতি ও সমকাল প্রতিনিধি মাসুদ উল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মতিন রহমান (দৈনিক ভোরের দর্পণ),যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ ( দৈনিক দেশেরকন্ঠ),সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী ( দৈনিক অনুসন্ধান প্রতিদিন),কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত ( দৈনিক উর্মিবাংলা প্রতিদিন),মহিলা বিষয়ক সম্পাদক মোনতাহেনা আশা ( আনন্দ টিভি),দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল ( দর্পণ বাংলা), প্রচার সম্পাদক রতন ইনতিসার ( দৈনিক খবরপত্র), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহম্মেদ (দৈনিক সকালের সময়),ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আসাদ ( দৈনিক আজকের বসুন্ধরা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মোরাদ ( দৈনিক সোনালীকন্ঠ)। এছাড়াও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম শাহীন আল আমীন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সরওয়ার জামান রতনকে কার্যকরী সদস্য করা হয়েছে। ১৯৮২ সালে বকশীগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়।
![]()

