
লামায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জনসভা ও গণমিছিল।
বান্দরবানের লামায় জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ‘সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে নিহত ছাত্র-জনতার শহীদদের রক্ত ও আন্দোলনের ফসল হোক দেশ ও জাতির কল্যাণে’ সেই লক্ষ্যকে সামনে রেখে এই জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, লামা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সার্জেন ও বীর মুক্তিযোদ্ধা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামার সভাপতি আব্দুল আজিজ।
১৭ আগস্ট (শনিবার)বিকেল ৪ঘটিকায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় লামা উপজেলা পরিষদ সামনে থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক র্যালী শুরু হয়। র্যালীটি লামা বাজারের বিভিন্ন অলিগলি প্রদর্শন করে জনসভায় মিলিত হয়।
প্রধান অতিথি বলেন, দেশ এখন অন্তবর্তীকালিন সরকারের অধিনে, জুলুমের শাসন, আর র্দুনীতির মাকড়শায় ভরে গিয়েছিল পার্বত্য বান্দরবান জেলা পরিষদ। আমরা ধৈর্য ধরেছিলাম এই দিনটির আশায়।
![]()


