
লামায় আশা এনজিওর কিস্তির টাকা আদায় করার অভিযোগ, জনমনে ক্ষোভ…
মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামার আজিজ নগর ইউনিয়ন ডিগ্রিখোলাতে ও সরই ইউনিয়ন কম্পোনিয়া এলাকায় আশা এনজিও সাধারণ গ্রাহকের কাছ থেকে -ঋণের কিস্তি পরিশোধ করতে বিভিন্ন ধরনের মানসিক চাপ ও ভয়ভীতি দেওয়ার অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সরেজমিনে মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৫ টায় পর্যন্ত দুইজন ফিল্ড কর্মী লিটন শর্মা ও জাহাঙ্গীর আলম দিয়ে কিস্তি আদায় করতে দেখা যায়। তারা লোহাগাড়া আমচর হাট শাখা অফিস থেকে এ এ রকম কর্মকাণ্ড গুলো করছে। যেন দেখার কেউ নেই।
আশার স্থানীয় কয়েকজন গ্রাহক আবুল ফরহাদ হোসেন,ছিদ্দিক, আনোয়ার হোসেন,লিটন,ইউছুপ আলীলী,বশিরসহ অনেকে জানান,তারা আমাদেরকে সকাল থেকে ফোন দিয়ে দিয়ে দিয়ে কিস্তি দেওয়া জন্য বলতেছে, যা আমাদের জন্য মড়ার উপর খাড়া ঘা মত। এদিকে তাদের এ রকম কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, অথচ সরকার পার্বত্য বান্দরবানে অতিবৃষ্টি ও বন্যার জন্য তিন মাস সব এনজিওর ঋণের কিস্তি আদায়য় স্থগিত করেছেন।
পরে একই এলাকায় ডুর টু ডুর সন্ধ্যা ৭ টা পর্যন্ত ম্যানেজার রোপন কান্তি নাথসহ এসে মানুষের কাছ থেকে কিস্তির টাকা আদায় করতে চাপ দিতে দেখা যায়।
এ বিষয়ে এমচরহাট শাখার ম্যানেজার রোপন কান্তি নাথ কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে বন্যা হয়নি এজন্য আমরা কিস্তি আদায় করতে এসেছি।
আঞ্চলিক ম্যানেজার লোহাগাড়া রুহুল আমিন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে জোর করে আদায় করার সুযোগ নাই, তবে আমাদের লোন ও সঞ্চয় কার্যক্রম চলছে বলে জানান তিনি।
![]()


