মোশাররফ হোসেন চৌধুরী’র মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন চৌধুরী’র মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন চৌধুরী’র মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া,চট্টগ্রাম

লোহাগাড়া -সাতকানিয়ার সাবেক এমপি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য পুত্র, আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন চৌধুরী কুমার অকাল মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

সুদুর আমেরিকায় ৬ ফেব্রুয়ারি,২০২৬ জুমাবার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে তাঁর এলাকা লোহাগাড়া সহ দেশে- বিদেশে শোকের ছায়া নেমে আসে।

আজ ৮ ফেব্রুয়ারী ২৬, রবিবার, তৈয়ব আশরফ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শোকাহত পরিবার ও এলাকার সর্বস্তরের জনসাধারণ এর আয়োজনে বিকাল ৪:৩০ মিনিটে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্যপুত্র এটিএম জাহেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলামি আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন। সংগঠক জিহানুর রহমান জিসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্যপুত্র শাহাদত হোসেন রিংকু, মদিনা প্রবাসী ফোরাম এর সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ আজাদ, রাজনীতিবিদ রফিক দিদার,
রাজঘাটা মাদ্রাসার শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন, সাংবাদিক মাহ্ফুজুর রহমান ও সংগঠক নুরুল আলম।

শোকসভায় মোশাররফ হোসেন চৌধুরী কুমার এর মহৎ আদর্শ ও কর্মজীবন নিয়ে আলোচনা করে স্মৃতিচারণ করেন। তাঁর মানবিক সহযোগিতা, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত, ভালবাসা আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *