বীর বাহাদুর অবৈধ পথে শত শত কোটি টাকার মালিক হয়েছে’বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বীর বাহাদুর অবৈধ পথে শত শত কোটি টাকার মালিক হয়েছে’বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বীর বাহাদুর অবৈধ পথে শত শত কোটি টাকার মালিক হয়েছে’বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বান্দরবান প্রতিনিধি

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আওয়ামী লীগের সাবেক এমপি বীর অবৈধ পথে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এ সময় তিনি বীর বাহাদুরের বিচারের দাবি জানান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বান্দরবানে সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের স্বীকৃত দুর্নীতিবাজ পরিবারগুলোর একটি হচ্ছে শেখ পরিবার। হাসিনাপুত্র জয় বাংলাদেশ ব্যাংকের সুইফ কোড ভেঙ্গে টাকা ডাকাতি করে বিদেশে নিয়ে গেছে। কর্ণফুলী টানেল থেকে শুরু করে দেশের সকল সেক্টরে দুর্নীতি করেছে শেখ পরিবার। পতিত শেখ হাসিনা সরকার দেশের ভোটের ব্যবস্থাকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, ক্ষমতাসীন সকলের জন্য শিক্ষানীয় বিষয়। দেশের ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাড়াতেন শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির সুসম্পর্ক প্রতিষ্ঠাও করেছিলেন তিনি।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যাম্যচিং, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, হারুন-অর-রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণী, যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের আহ্বায়ক লুসাই মং, বিএনপি নেতা জসিম উদ্দিন তুষারসহ প্রমুখ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *