
বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ ৩১ডিসেম্বর মঙ্গলবার সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
একাডেমির অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক -ই-আযম ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এসএম আব্দুচ ছালাম আজাদ, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক ও একাডেমির দাতা সদস্য অধ্যাপক মো: ওসমান গনি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ নাছির উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য খুরশীদা ইসহাক, একাডেমির সহ সভাপতি মোহাম্মদ ইছহাক, একাডেমির পরিচালনা কমিটির সদস্য মো: নাজিম উদ্দীন, ফয়সাল বিন মাহবুব প্রমূখ।
একাডেমির সহকারী সুপার মাওলানা আবু তাহের নোমানীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ মুহাম্মদ ইউনুছ, মাও: বদিউল আলম,মাও: মুজিবুল হক, আশরাফুল ইসলাম, ওমর ফারুক,আবু নাছের, রফিক আহমদ,আবদুল শুক্কুর,জনাব ইউনুছ মিয়া, জনাব আনোয়ার হোসেন,রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, মাওঃ আবদুল খালেক, রমজান উদ্দীন, মাও: ইমরানুল হক, কবির হোসেন, সুলতানা রাজিয়া, হুরে জান্নাত, উম্মে সালমা নাজু, হেলাল উদ্দীনসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। পড়া লেখার পাশাপাশি খেলাধুলার ও সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রয়োজতা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সালের ক্রীড়া, সাংস্কৃতিক, মেধা পুরস্কারসহ মোট ৪৪৫ টি পুরস্কার বিতরণ করা হয়।
![]()


