বান্দরবান অভিযানে দুই আ.লীগ নেতা আটক

বান্দরবান অভিযানে দুই আ.লীগ নেতা আটক

বান্দরবান অভিযানে দুই আ.লীগ নেতা আটক

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে জেলা কৃষক লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথ বাহীনি।
মঙ্গলবার( ১১ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে আটক করা হয় তাদের।
আটক সেলিম রেজা বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌসভা ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অপর জন বান্দরবান পৌরসভার দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ৫ আগষ্ট পরবর্তীতে ঝুন্টু দাশের বিরুদ্ধে দুইটি নাশকতা মামলা দায়ের করে ছাত্র-জনতা। অপর জন সেলিম রেজা নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়।
ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার পর বান্দরবান থেকে আটক করা হয় তাদের।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর অভিযানে দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *