বান্দরবানে এক নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’

বান্দরবানে এক নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’

বান্দরবানে এক নারী কনস্টেবলের ‘আত্মহত্যা’

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে এক নারী কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত কনস্টেবলের নাম রুম্পা দাশ (৩০)। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।

রোববার দিবাগত গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রুম্পা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *