
বান্দরবানে ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন ও জরিমানা
মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ ”আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস” উপলক্ষে বান্দরবান জেলার সদর উপজেলার তালুকদারপাড়া এলাকায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (৩০/০৪/২৫ খ্রি) সকালে প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ও জরিমানা আদায় করা হয়।
এ সময় ০২ টি বাসের চালক কে মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের কারণে ২০০০/- টাকা করে মোট ৪০০০/- (চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় ও ০৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
এছাড়া একাধিক যানবাহনে স্টিকার লাগানোর পাশাপাশি সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামণি এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন ।
সেখানে জেলা পুলিশ ও আনসার সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।
এসময় সংশ্লিষ্টব্যক্তিরা জানান,পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
![]()


