বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল

বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল

বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল

উৎসব মূখর পরিবেশে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পপ্রতিবার (১২ মার্চ)বাদ আছর পৌর সভার তংথমাং রিসোর্ট হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে লামা রিপোর্টার্স ক্লাব।এসময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আমির হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,লামা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি, এ,এম,ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক অলী উল্ল্যাহ রনি, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক মোঃ জিয়া উদ্দিন জুয়েল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয় দেব রাজ, সম্পাদক সুশান্ত তঞ্চ্যংগা। 

বাংলাদেশ সংবাদ

শুভেচ্ছা বক্তব্য রাখেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম এল.এল.বি, স্বাগত বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিন।লামা রিপোর্টার্স ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ফোরাম এর সভাপতি নুর মোঃ মিন্টু, সম্পাদক মোঃ আবুল হাসেম, লামা সাংবাদিক ইউনিটি’র সভাপতি মোঃ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক সহ উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক, ব্যবসায়িক এবং বিভিন্ন পেশার গুণীজনসহ লামা-আলীকদম-চকরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি ছিলেন।

এ সময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে তিনি অভিষিক্ত নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে লামা রিপোর্টার্স ক্লাবের ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন,সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি পেশাদারিত্বের মান অক্ষুন্ন রাখতে হবে। ভালো সাংবাদিক হতে গেলে,জাতিসত্বার সাথে চেতনার মিল থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ন্যায়-নীতি এবং জবাবদিহিতা থাকতে হবে। সাংবাদিক হলো সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অনিয়ম – দুর্নীতির চিত্র তুলে ধরে রাষ্ট্রের উন্নতি সাধনে বিরাট ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,লামার সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে লামা পৌর সভায় নির্মিত তংথমাং রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,উপজেলা মডেল মসজিদে এর খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *