
বান্দরবানের লামায় আনসার ভিডিপি সদস্য সদস্যা দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
মোঃ আলমগীর হোসেন রানা , সিনিয়র স্টাফ রিপোর্টার
বান্দরবান জেলার লামা উপজেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য সদস্যা দের মাঝে বাহিনীর মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (২২শে মে ২০২৬ইং) দিনভর বান্দরবান জেলার লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাতাভোগী আনসার ও হিল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে বাহিনীর মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আংগুরা বেগম এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বাসুরাম দে।
সকালে লামা পৌরসভা এবং রূপসী পাড়া, গজালিয়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সদস্য সদস্যাদের মাঝে বিতরণ করেন। বিকালে আজিজ নগর এবং ফাইতং ইউনিয়নের সদস্য সদস্যাদের মাঝে সুশৃঙ্খল ভাবে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে সর্বমোট আট প্রকার সামগ্রী প্রদান করা হয়।
বিতরণের সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আংগুরা বেগম বলেন, আপনাদের জন্য মহাপরিচালক মহোদয় ঈদের উপহার সামগ্রীর সাথে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি অত্যন্ত হৃদয়বান মানুষ। আপনারা সকলে উনার এবং উনার পরিবার বর্গের জন্য দোয়া করবেন। উপজেলা প্রশিক্ষক বাসুরাম দে বলেন, আমাদের মহাপরিচালক মহোদয় বিশাল হৃদয়ের অধিকারী। তিনি বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আপন মনে করেন, সেজন্য কখনোই ভুলে থাকেন না। সকলে একসাথে পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করার জন্য আপনাদের ঈদের উপহার প্রেরণ করেছেন।
হিল ভিডিপি সদস্যদের মধ্য থেকে ঈদ উপহার প্রদানের জন্য মহাপরিচালক মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে থাকি।
পার্বত্য জনপদ চোর,ডাকাত এবং পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করে রাত্রি কালিন ডিউটি করে থাকি, কিন্তু আমাদেরকে নাম মাত্র ভাতা প্রদান করা হয় যাহা খুবই নগণ্য। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করি। তারা মান সম্মত বেতন প্রদানের জন্য মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভিডিপি গঠন করেছিলেন। কাজেই এই সরকার আমাদের কাজের মূল্যায়ন করে বেতন বৃদ্ধির মাধ্যমে হিল ভিডিপিদের দুঃখ লাঘ
![]()


