বকশীগঞ্জে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা।

বকশীগঞ্জে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা।

বকশীগঞ্জে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা।

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে দুই ব্যাবসায়ী রাম দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার নামে তিন সন্ত্রাসী। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমান তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলে মালামাল ঠিক করার সময় একই এলাকার মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার নামে তিন সন্ত্রাসী রাম দা উচিয়ে আবু সাইদ ও মিজানকে কুপিয়ে হত্যা করতে যায়। পুলিশ ও জনসাধারণের সহায়তায় সন্ত্রাসীদের কবল থেকে আবু সাইদ ও মিজান জীবনে রক্ষা পায়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকিল আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়নত্রনে এনেছে। ঘটনাস্থলে পুলিশ ডিউটি চলমান আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *