প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা, জনগণকে নিরাপদে সরিয়ে নিতে আনসার ভিডিপির মাইকিং

প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা, জনগণকে নিরাপদে সরিয়ে নিতে আনসার ভিডিপির মাইকিং

প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা, জনগণকে নিরাপদে সরিয়ে নিতে আনসার ভিডিপির মাইকিং

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে টানা ছয় দিন প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ হিরুর নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যদেরকে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ০১/০৬/২০২৫ইং বিকাল থেকে রাত পর্যন্ত মাইকিং করে জনসাধারণকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করতে দেখা গেছে। উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ হিরু জানান-জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ মোতালিব হোসেন এর নির্দেশ ক্রমে আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে জনসাধারণ কে নিরপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে উদ্ধারকাজে অংশগ্রহণের জন্য আনসার ভিডিপি সদস্য সদস্যাদের কে প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
আনসার ভিডিপি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে এবং সার্বিক সহায়তা প্রদানের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানা যায়। তাদের এই কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *