পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

পার্বত্য জেলা পরিষদ সংক্রান্ত বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। গত রোববার প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ নিয়ে সরকারের নতুন কোনো ভাবনা নেই এবং তিন পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ছে না—এমন মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

তবে সোমবার জারি করা এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, মাননীয় মন্ত্রীর বক্তব্য আংশিকভাবে তুলে ধরে বিভ্রান্তিকরভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ‘১৮০ দিনের কর্মসূচি’ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। কর্মসূচির আওতায় কার্যক্রম বণ্টন, অগ্রাধিকার নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত কথা হয়।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *