পাইকগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

পাইকগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

পাইকগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমানের পাইকগাছায় আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে রোববার সকালে উপজেলা সদরের আল আমিন ট্রাস্টস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামাল হোসেন, এ্যাডভোকেট আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল মোমিন সানা। সভায় আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *