পাইকগাছার লতায় ২ নং ওয়ার্ডে লবন পানি নিয়ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন এর কমিটি গঠন ; সভাপতি- কুমারেশ , সম্পাদক- দিপক।

পাইকগাছার লতায় ২ নং ওয়ার্ডে লবন পানি নিয়ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন এর কমিটি গঠন ; সভাপতি- কুমারেশ , সম্পাদক- দিপক।

পাইকগাছার লতায় ২ নং ওয়ার্ডে লবন পানি নিয়ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন এর কমিটি গঠন ; সভাপতি- কুমারেশ , সম্পাদক- দিপক 

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় লতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে “লবন পানি নিয়ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন” এর কুমারেশ সরকারকে সভাপতি ও দিপক মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ধলাই ব্রীজ চত্বরে লতা ইউনিয়ন কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লবনপানি নিয়ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের উপজেলা আহবায়ক অহেদুজ্জামান মোড়ল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, উপজেলা কমিটির সদস্য সচিব উদয় শংকর রায়। লবনপানি আন্দোলন নেতা নিউটন মিস্ত্রীর সসঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, আ”লীগনেতা বিকাশ সরকার, চায়না মহলদার, সবুজ সরকার । কমিটির অন্যানরা হলেন সহ-সভাপতি স্বপন কুমার মন্ডল, উত্তম কুমার রায়, বরুন রায়, বিকাশ,সরকার, যুগ্ন-সম্পাদক সবুজ সরকার, বিশ্বজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক পলাশ রায়, সহ-সাংগঠনিক নিশিত বিশ্বাস, দপ্তর সম্পাদক ভবেশ রায়,  প্রচার সম্পাদক কিশোর রায়, সহ-প্রচার ক্ষিতীশ মন্ডল, সম্পাদিকা চায়না মহলদার।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *