পাইকগাছার দেলুটি ইউনিয়নের ওয়াপদা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ; ব্যাপক ক্ষয়ক্ষতি

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ওয়াপদা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ; ব্যাপক ক্ষয়ক্ষতি

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ওয়াপদা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ; ব্যাপক ক্ষয়ক্ষতি

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। কালিনগর এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিনের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গেছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দেলুটি ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *