পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানে জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপিত হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো. সেলিমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,১২ই রবিউল আউয়াল, ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ আবির্ভাবের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে গ্রহণ ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *