
ধুনট চাইল্ড একাডেমি স্কুল শিক্ষা সমাপনী ২০২৪ ইং কেক কেটে অনুষ্ঠিত
মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া:
বগুড়া জেলার ধনুট উপজেলায় ৩ রা ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ধনুট চাইল্ড একাডেমি স্কুল শিক্ষা সমাপনী ২০২৪ ইং অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, আইয়ুব লোহানী কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। ধুনটে চাইল্ড একাডেমী স্কুল শিক্ষা সমাপনী ২০২৪ ইং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই স্কুলের শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক মন্ডলী সহ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ ।অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধুনট চাইল্ড একাডেমী স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা সুমি। সার্বিক সহযোগিতায় ছিলেন নুরজাহান খাতুন,রেবেকা খাতুন,ফাহিমা আক্তার,মাজেদা খাতুন ও শাহনেওয়াজ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে, প্রধান শিক্ষক জনাব , আইয়ুব লোহানী উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
![]()


