
ডুমুরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
অরুণ দেবনাথ,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া বিলে ধানের বীজতলা থেকে গতকাল মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক রিজাউল বাওয়ালী(৩৫)’র মরদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা শোনা গেলেও পুলিশ নিশ্চিত নয়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের সরবেত বাওয়ালীর ছেলে রিজাউল গত সোমবরা রাতে বাড়ির পার্শবর্তী বিলে ধানের বীজতলায়(চারা তৈরির ক্ষেত) পানি দিতে যেয়ে আর বাড়ি ফেরেনি। তবে গতকাল মঙ্গলবার সকালে ওই বীজতলার পার্শেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী বলছে, ধানের বীজতলায় ইঁদুরের উপদ্রব ঠেকাতে খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিলো। রেজাউল রাতে অসতর্কতা বসত সেই তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ভোরে আমি নিজেই ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করেছি। কিন্তু মৃতদেহের পাশে কোনো বিদ্যুতের তার দেখিনি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট বা তার পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেবো।
![]()


