ডুমুরিয়ায় তেলবাহী ট্যাংক লরীর চাপায় পিষ্ট হয়ে ২ নারী নিহত

ডুমুরিয়ায় তেলবাহী ট্যাংক লরীর চাপায় পিষ্ট হয়ে ২ নারী নিহত

ডুমুরিয়ায় তেলবাহী ট্যাংক লরীর চাপায় পিষ্ট হয়ে ২ নারী নিহত

অরুণ দেবনাথ,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্যাংক লরীর চাপায় পিষ্ট হয়ে ২ নারী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুকনগর-যশোর সড়কের নরনিয়া মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, নরনিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মাজিদা বেগম(৪৫) ও একই গ্রামের ফজল আলী সরদারের স্ত্রী রোকেয়া বেগম(৬০)সড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলো। এসময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী তেলবাহী ট্যাংক লরী (নওগাঁ-ট-০৮০০০২)নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তাদের দুজনকে চাপা দিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। ট্যাংক লরীর চাপায় মাজিদা বেগম ও রোকেয়া বেগমের দেহ একবারে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। পাশাপাশি দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কয়েকশ মানুষ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই কামরুল ইসলাম জানায়, দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণ পর স্বাভাবিক হয়। ঘাতক ট্যাংক লরী চালক পালিয়ে যায়।এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ নিহতদের বাড়িতে ছিল।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *