জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ।

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান বাস ষ্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল,নায়েবে আমির এড আবুল কালাম,
উপজেলা আমির, এডভোকেট সোলাইমান, পৌর আমির মওলানা হারুনর রশীদ। পৌর সেক্রেটারি এডভোকেট শাহনেওয়াজ। ছাত্র শিবির বান্দরবান জেলা সভাপতি মোহাম্মদ কলিম উল্লাহ,পৌর কমিটির দায়িত্বশীল ওবায়দুল হক, মো: নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, “বিভিন্ন সময় সরকার জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। ইসলামী আন্দোলনের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছে। এখন এটিএম আজহারুল ইসলামকে বন্দি রেখে ষড়যন্ত্র করা হচ্ছে।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *