গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে লোহাগাড়া বিএনপির আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল

গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে লোহাগাড়া বিএনপির আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল

গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে লোহাগাড়া বিএনপির আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল

চট্টগ্রামের লোহাগাড়ায় ০৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায় ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​লোহাগাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। বুধবার বিকেলে নেতাকর্মীরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে জমায়েত হন। পরবর্তীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়কের পুরাতন থানা এলাকা প্রদক্ষিণ করে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ​অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ কাশেম সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি এস. এম জাকারিয়ার সঞ্চালনায়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস.এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী। ​এসময় অন্যান্যদের মধ্যে লোহাগাড়া উপজেলা বিএনপি-র সাবেক যুগ্ম আহবায়ক এ.আবদুর রহিম, এস.এম আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, সেচ্ছসেবক দলের আহবায়ক আনেয়ার হোসেন, সদস্য সচিব একেএম রমজানুল কবির চৌধুরী জয় সহ কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *