ইউএন’ও বরাবর অভিযোগ পাইকগাছায় চাঁদখালীতে মহিলা ইউপি সদস্য জুলেখার বিরুদ্ধে  ভ্যান চালকের অভিযোগ।

ইউএন’ও বরাবর অভিযোগ পাইকগাছায় চাঁদখালীতে মহিলা ইউপি সদস্য জুলেখার বিরুদ্ধে  ভ্যান চালকের অভিযোগ।

ইউএন’ও বরাবর অভিযোগ পাইকগাছায় চাঁদখালীতে মহিলা ইউপি সদস্য জুলেখার বিরুদ্ধে  ভ্যান চালকের অভিযোগ।

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা), পাইকগাছার চাঁদখালী’তে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ ও রেশন কার্ডের দেয়ার নামে অর্থ কেলেঙ্কারীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে ভ্যান চালক নাজমূল ইসলাম জানালেন, গত এক বছরে মহিলা মেম্বর জুলেখা বেগম ৩০ হাজার টাকা ফেরৎ দিলেও বাকি টাকা না দেওয়ায় আমিসহ ভুক্তভোগীরা ইউপি সদস্যের বিরুদ্ধে  উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছি। চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ারের মৃতঃ জাহান বক্স’র ছেলে   নাজমূল ইসলাম জানান, আমি একজন ভ্যান চালক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা বেগমের নির্বাচনী কর্মী ছিলাম। নির্বাচনে জয়লাভের বেশ কিছুদিন পর জুলেখা বেগম আমার মাধ্যমে ভিজিএফ (৩০) কেজি চাউলের কার্ড দেওয়ার নামে  ১০ জনের কাছ ৫ হাজার করে টাকা ও রেশন কার্ডের নামে ৫ জনের কাছ থেকে ৩ হাজার করে মোট ৬৫ হাজার টাকা উঠিয়ে দিই। কিন্তু শেষ পর্যন্ত  যারা কার্ডের জন্য টাকা দিয়েছিল তাদের ভাগ্যে কার্ড জুটেনি। মহিলা মেম্বর শুধু তালবাহানা করে আসছিল। এক পর্যায়ে বার-বার তাগাদা’র এক বছর পর জুলেখা বেগম ৩০ হাজার টাকা ফেরৎ দিয়ে সময় চায়। এখন টাকা চাইলে সে আমার উল্টো হুমকি-ধমকি দিয়ে এড়িয়ে যাচ্ছে। আমি এখন বিপদে, গরীব মানুষ যারা কার্ডের জন্য টাকা দিয়েছিল তারা পথে-ঘাটে আমার ভ্যান আটকিয়ে বেশি কথা বলছেন। তাই প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মহিলা মেম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছি। বিষয়টি  জানাজানির পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরসহ এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযোগ সম্বন্ধে মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম জানান, আমি নির্বাচিত হয়ে কোন কার্ড দেয়ার নাম করে  অভিযোগকারী ব্যক্তির কাছে থেকে টাকা গ্রহন করেনি। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার জানান, মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি এর বাহিরে তিনি কিছু বলতে চাননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ ইব্রাহীম জানান, চাঁদখালী ইউপি’র এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ইউএনও স্যারের দপ্তরে একটি অভিযোগ হয়েছে। স্যার নিজে বা অন্য কোন অফিসারকে দিয়ে তদন্ত করাবেন সেটা সিন করার পর জানাযাবে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *