অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে হাঁসি ফুটাল প্রবাসী পারভেজ

অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে হাঁসি ফুটাল প্রবাসী পারভেজ

অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে হাঁসি ফুটাল প্রবাসী পারভেজ

চট্টগ্রাম জেলার লোহাগাড়া ইউনিয়নে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি, লোহাগাড়া পূর্ব হাজারবিঘার কৃতি সন্তান মরহুম আহমদ কবির সওদাগরের সুযোগ্য পুত্র মোঃ পারভেজ এর উদ্যোগে  পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত সহস্রাধিক পরিবার ও ১৬টি মাদ্রাসার পুরো রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সহস্রাধিক রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারী, জুমাবার, বিকেলে পূর্ব হাজারবিঘা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

পূর্ব হাজারবিঘা আইডিয়াল সোসাইটির পরিচালনায় অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

ইফতার সামগ্রী বিতরণে উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে প্রবাসী মোঃ পারভেজ জানান, মরহুম পিতা আহমদ কবির সওদাগরের স্মরণে ও আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ১৬টি এতিমখানার পুরো রমজানের ইফতার সামগ্রী ও সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও পুরো রমজান মাসে খবর নিয়ে আরও অসহায় পরিবারের মাঝে এধরণের মানবিক ও সামাজিক সহযোগিতা অব্যাহত রাখব ইনশা আল্লাহ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *