
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দিলেন বান্দরবান জেলা প্রশাসক
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবান। বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে যাওয়ায় সংবাদ পাওয়ায় পরপরই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিজ শামিম আরা রিনি।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে ০২মার্চ সোমবার ভোরে বান্দরবান পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে, আর ভয়াবহ এই অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন দেখতে পায় স্থানীয়রা বাসিন্দারা, পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দেয় তারা। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আসার আগেই কাঁচা কয়েকটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের অগ্নিশিখায় পাশ্ববর্তী ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং আগুনে ভবনের অনেক মুল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়।
অগ্নিকান্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক অলক ধর জানান, ভোর রাতে হঠাৎ করে আগুনের শব্দ শুনে ঘুম থেকে ওঠে দিকে চারিদিকে ধোয়া আর আগুন। ভবন থেকে নিজের শরীর নিয়ে বের হবো এমন অবস্থা ছিল না। চারিদিকে ধোয়া আর আগুনের গরমের তাপে অনেক মুল্যবান সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আমার পাশাপাশি এলাকার অনেক বাড়ীঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকান্ডের সংবাদে সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম আরা রিনি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সান্তনা প্রদানের পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী,শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেন।
পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফয়জুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমাদের আগুন সর্ম্পকে আরো সচেতন থাকতে হবে। যেকোন ধরণের বিপদ হলে আতংকিত না হয়ে তা মোকাবেলায় মনোযোগী হতে হবে। এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
![]()


