
সংসদ সদস্য এস এম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান,সীতাকুণ্ডের ইউনিয়ন চেয়ারম্যান সমিতি
এম অলিউল্লাহ নিজামী,,
চট্টগ্রাম -০৪ সীতাকুণ্ড আসনের মাননীয় সংসদ সদস্য,আলহাজ্ব এস এম আল মামুন গত ৯ জুন>>
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার এর প্রতিনিধি হিসেবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায়, অদ্য ১০ জুন সীতাকুণ্ড উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে, ফুল নিয়ে সংসদ সদস্যর বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান সমিতির সভাপতি, জনাব ছাদাকাত উল্যাহ মিয়াজী, চেয়ারম্যান সমিতির,সাধারণ সম্পাদক আলহাজ্ব জনাব মোরশেদ হোসেন চৌধুরী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম রেজাউল করিম বাহার, ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব জনাব নাজিম উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
![]()

