
লালপুরে তিন দিন ব্যাপী ভূমিসেবা সমাপনী অনুষ্ঠান
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন দুই শতাধিক সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার সুজন কুমার সাহা, এস এম মিজানুর রহমান, কানুনগো মোঃ তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন বলেন, ১৯-২০-২১ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান ছিল। তিনি আরো জানান, ভূমি যেকোনো পরামর্শ সেবার প্রয়োজনে তাদের কাছে গেলে দ্রুত নিষ্পত্তি করবে বলে আশ্বস্ত করেন।
![]()


