
বান্দরবানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে সাচিং প্রু জেরি এমপি
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: সারাদেশের সঙ্গে বান্দরবানেও শুরু হয়েছে তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
শনিবার (০২ মে) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে বান্দরবান জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী,এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম মন্জুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পুলিশ সুপার আব্দুর রহমান,বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,এতে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ,শিক্ষার্থী ও বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
সাচিং প্রু বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী ও অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।
![]()


