
বাংলাদেশ কৃষি ব্যাংক, আজিজনগর শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন -২০২৬ সম্পন্ন!
অদ্য ১৬.০৬.২০২৬ ইং বিকেবি, আজিজনগর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং শাখার ২য় কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন আরাফাত রিপনের সঞ্চালনায় চাম্বি স্কুল এন্ড কলেজ, আজিজনগর এ স্কুল ব্যাংকিং প্রোগ্রাম সম্পন্ন হয়। এতে প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন (বিসিএস-কৃষি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আবু হানিফ।
আজকে স্কুল ব্যাংকিং বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন শাখার ঊঃ কর্মকর্তা জনাব মোঃ দৌলত হোসেন।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন ও কর্মকর্তা (ক্যাশ) জনাব দেলোয়ার হোসেন।
তাছাড়া প্রোগ্রামে কুইজ আয়োজন করে বিজয়ীদের নিকট পুরস্কার প্রদানসহ সকল শিক্ষার্থীদের নিকট বিকেবি, আজিজনগর শাখার সীল সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
![]()


