বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
লিয়াকত হোসেন
স্টাফ রিপোর্টার জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে ইশতিয়াক হোসেন (৩০) ও মাহিদুল গাজী (৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৃথক স্থানে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। ইশতিয়াক ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ও মাহিদুল গাজী সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে ।
জানা যায়,ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে ইশতিয়াক মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়।
অপরদিকে মঙ্গলবার সকালে শিশু মাহিদুল গাজীকে বাড়ির উঠানে বসিয়ে রেখে মা লামিয়া আক্তার রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় সকলের অগোচরে শিশু মাহিদুল গাজী উঠান থেকে খেলতে খেলতে বাড়ির পাশেই সিংগিডোবা বিলের পানিতে পড়ে যায়। অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সিংগিডোবা বিলের পাড় থেকে মাহিদুলের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,একই দিনে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *