পাইকগাছার লতায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছার লতায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছার লতায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার লতা ইউনিয়নে ২৭ ফেব্রুয়ারি পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে ইউনিয়ন পূজা পরিষদ নেতৃবৃন্দের আয়োজনে কাঠামারী কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য  কুমারেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে। সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদ সদস্য কিনু পাল, তপন কুমার ঘোষ, ইউনিয়ন পূজা পরিষদের সাবেক সভাপতি কালিপদ বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সূর্য্যকান্ত সরকার, শিবানন্দ রায়, সমারেশ বিশ্বাস, শিক্ষক অজয় রায়, সদানন্দ মন্ডল, সুধারঞ্জন গায়েন, অমিত বিশ্বাস, অপূর্ব সরকার, নিশার সরকার, শশধর মন্ডল, বিভাষ মন্ডল, বিধান রায়, নটবর মন্ডল, দেবব্রত শীল, সুব্রত তরফদার, বিপ্লব হালদার, দিপক সরকার, প্রেমাংশু সরকার, উত্তম রায়, সুভাষ চন্দ্র সরকার, বিনয় সরকার, ক্ষিতীশ মন্ডল, মৃণাল বিশ্বাস, বিপুল বিশ্বাস, লিংকন ঢালী ও সুবোল ঢালী। সভায় বক্তারা আগামীতে ইউনিয়ন সম্মেলন সফল করার জন্য সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

প্রেরক,

কৃষ্ণ রায়

পাইকগাছা, খুলনা

মোবা- ০১৭২৯৫৪১০০৯

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *