
নোয়াখালীর সেনবাগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
সেনবাগে উপজেলা প্রশাসন ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কমিটি আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারী ) নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রশাসন ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কমিটি আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে বেলা ১১টায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।
কর্মশালার প্রতিপাদ্য বিষয়, “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ “। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সেনবাগের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে শিক্ষার্থী প্রতিনিধিরা গ্রুপ ভিত্তিক কর্মশালায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মনোভাব লিপিবদ্ধ করে তা সারাংশ হিসেবে উপস্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: শাহিনুর আলম, উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তাকুজ্জামান সাইদী, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: আলা উদ্দিন, ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: কামাল উদ্দিন বাবুল, সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদ উল্লাহ, বিএনপির নেতা ভিপি মফিজ, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, তারুণ্য উৎসবের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
![]()


